স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরবন্দি কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী মঈনুল ইসলাম এবং তার স্ত্রী রেজন ইসলামের যৌথ উদ্যােগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ী বাড়ী গিয়ে এলাকার ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে প্রতি পরিবার কে ৫ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ছানা, ১ কেজি ডাল এবং ১ কেজি ময়দা দেয়া হয়েছে।
বিতরণ কাজে স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন মাওলানা রফি উদ্দিন রফু, মশিউর মধু,আব্দুল কাদির,লিটন মিয়া, রেজাউল করিম।
Leave a Reply