শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় “জালালপুর যুব স্বেচ্ছাসেবক সংগঠন” এর উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলায় উপকমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভার জালালপুর এলাকার তরুণ সমাজসেবক ফরিদ আহমেদ লালনের আহবানে জালালপুর পূর্বপাড়া রফিক মিয়ার রাইস মিলে সামাজিক দুরত্ব বজায় রেখে এলাকার তরুণ ও যুবকের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে শরীফ আহমেদকে সভাপতি ও সুমন আহমেদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট করোনা কালীন সময়ে পরিস্থিতি মোকাবেলায় সাধ্যানুযায়ী সহায়তা ও সার্বিক করণীয় বিষয়ে এগিয়ে আসার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। পরে নব গঠিত কমিটির ৪ জন সহসভাপতি, ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও অর্থবিষয়ক সম্পাকের নাম ঘোষণা করা হয়। তারা হলেন- সহসভাপতি রোবায়েত রিফাত, সাব্বির আলম প্রান্ত, সোহানুর রহমান সোহাগ ও খোরশেদ আলম; যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান হোসেন ও রফিকুল ইসলাম জর্জ, অর্থবিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম আসাদ।
দ্রুত সময়ের মধ্যে কমিটির অন্যান্যদের মনোনিত করে পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশের জন্য নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকদের নির্দেশক্রমে অনুরোধ করেন সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ লালন। তাছাড়া সংগঠনটির সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, মনোয়ার হোসেন মিলন, মো. জুয়েল মিয়া ও নিজাম উদ্দিন।
সংগঠনটির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ লালন জানান, করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করলে এলাকার সার্বিক পরিস্থিতি মোকাবেলায় এ সংগঠন কাজ করবে। তাছাড়া করোনায় কর্মহীন, অসহায়, হতদরিদ্র মানুষের পাশে সহায়তা নিয়ে দাঁড়ানোর পাশাপাশি জালালপুর এলাকা থেকে চিরতরে নিরর, দারিদ্র, মাদক, বাল্যবিবাহ দূর করতে তথা উন্নত জালালপুর বিনির্মানে এ সংগঠনের সদস্যরা সকলকে সাথে নিয়ে একযুগে কাজ করবেন বলে তাঁরা জানান।
Leave a Reply