1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

জগন্নাথপুর যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মচারীর অকাল মৃত্যু- উপজেলা পরিষদে শোকের ছায়া

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ৩৬৩ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন অফিসের এমএলএসএস তৌফিক মিয়া সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকালে উপজেলা মহিলা অধিদপ্তরের কক্ষে ঘুমন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বিকেলে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। রাত ৯ টায় নরসিংদী রায়পুর গ্রামে জানাযা শেষে তাকে দাফন করা হবে। যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী জামাল জানান, তৌফিক প্রতিদিনের ন্যায় রাতে ক্লাবে টেলিভিশন দেখে উপজেলা মহিলা অদিদপ্তরের কক্ষে ঘুমাতে যান। রাতে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। এসময় প্রতিবেশী পাশের ভবনের লোকজন তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলে। তিনি গ্যাষ্ট্রিকের ঔষধ খেয়ে কিছু ভালো লাগছে বলে ঘুমিয়ে পড়েন। সকালে মহিলা অধিদপ্তরের লোকজন অফিস খুলে ঘুমন্ত অবস্থায় তাকে মৃত দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশ লোকজন ছুটে আসেন। পরে তার গ্রামের বাড়িতে যোগাযোগ করা হলে আত্বীয় স্বজনরা এসে লাশ নিয়ে যান। এদিকে ১৯৯৮ সাল থেকে জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন অফিসে কর্মরত তৌফিক এর অকাল মৃত্যুতে উপজেলা পরিষদে শোকের ছায়া নেমে আসে। তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্খীরা হতাশায় ভেঙ্গে পড়েন। তৌফিস উপজেলা পরিষদে কাছে শান্তিপ্রিয় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com