মো. মোশারফ হোসাইন:
শেরপুরের নকলায় পৌর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কর্মহীন ১৮৯ অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। দুপুরের দিকে উপজেলার কলাপাগাড়া গ্রামে পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগেএ গ্রামে লগডাউনে থাকা কর্মহীন অসহায় পরিবারের সদস্যসের হাতে ২০০ টাকা করে মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা কৃষক লীগরে আহবায়ক ও উপজেলা ডিবেটিং সেসাাইটির সভাপতি আলমগীর আহজাদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুপ্রীম কোর্টের সাবেক ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট খুরশীদুল আলম, পৌর কাউন্সিলর মো. ইন্তাজ আলী, পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুস মাস্টার, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, যুগ্ম সম্পাদক ছায়েদুল ইসলাম, সমাজ উন্নয়ন সংঘের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. নূর হোসাইন, সহসভাপতি মাহফুজুল ইসলাম, যুবলীগ নেতা মো. ফরিদুল ইসলাম, ওয়ার্ড় আওয়ামী লীগ নেতা মতিউর রহমানসহ স্থানীয় গন্যমান্য ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে ৩ ফুট দূরে দূরে পূর্ব চিহিৃত স্থানে লোকজন বসিয়ে দেওয়া হয়। পরে তালিকা অনুযায়ী নাম ধরে ডাকলে, তারা এসে মানবিক সহায়তা নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরেযান। সহায়তা প্রদানের পাশাপাশি নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণ আতঙ্কিত না হয়ে বরং সংক্রমণ রোধে সচেতনতার সহিত সবাইকে নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করতে বলেন। তাছাড়া করোনা ভাইরাস সম্পর্কে সকলকে আরও সতর্ক থাকতে ও অন্যদের সতর্ক করতে পরামর্শ দেন তাঁরা।
Leave a Reply