নিজস্ব প্রতিনিধি:
শেরপুরের নকলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লগডাউনের কারনে ঘরে বসে থাকা ১০০ টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে প্রতি পরিবারে নগদ ৫০০ টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তথা সামান্য এ সহায়তার জন্য মানুষদেরকে বাড়ির বাহিরে বের না করার লক্ষ্যে, আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশার পক্ষে মানবিক এ সহায়তা কর্মহীন অসহায়দের বাড়ি বাড়ি ঘুরে পৌঁছে দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ফারুকুজ্জামান ফারুক।
নকলা-নালিতাবাড়ীর মাটি ও মানুষের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য, মায়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও নালিতাবাড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা নিজস্ব অর্থায়নে কর্মহীন অসহায়দের এ সহায়তা করছেন।
নাপিত, ধুপা, মুচি, হোটেল শ্রমিক, পরিবহণ শ্রমিকসহ বিভিন্ন পেশা শ্রেণির নিন্ম আয়ের লোকদেরকে আর্থিক এ মানবিক সহয়াতা দেওয়া হয়। এ সহায়তা চলমান থাকবে বলে জানান বদিউজ্জামান বাদশার বিশ্বস্থ প্রতিনিধি ফারুকুজ্জামান ফারুকসহ অনেকে।
Leave a Reply