1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

নকলায় আকস্মিক কর্মহীন সহস্রাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৪১ Time View

মো. মোশারফ হোসাইন:

প্রাণঘাতি নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর প্রভাবে সারা বিশ্ব প্রায় স্থবির হয়ে পড়েছে। এ ভাইরাস জনিত বৈশ্বিক মহামারীর হাত থেকে আমরা বাঙালিরাও রক্ষা পাচ্ছিনা। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ঘোষিত লকডাউন চললেও, সারাদেশ ব্যাপী চলছে অঘোষিত লকডাউন। ফলে খেটে খাওয়া নিন্ম ও নিন্মমধ্য আয়ের মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে।

আকস্মিক চলমান এ পরিস্থিতিতে দরিদ্র পরিবারের পাশাপাশি অসহায় হয়ে পড়েছেন মধ্যম আয়ের অনেক পরিবারের লোকজনসহ এককালের স্বচ্ছল পরিবারের অনেকে। এমতাবস্থায় জাতির এ ক্রান্তিলগ্নে কর্মহীন আকস্মিক অভাবগ্রস্ত মানুষের পাশে সরকারের সহযোগিতার পাশাপাশি অসহায় কর্মহীন পরিবারের পাশে মানবিক সহায়তার মনোভাবে দাঁড়িয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সেচ্ছা সেবক, সমাজ সেবক এবং সমাজের ভালো মনের ও ভালো মানের অনেকে।

এমনই একজন ভালো মনের মানুষ হলেন জহিরুল হাসান জুয়েল। তিনি নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার কৃতিসন্তান। তরুণ সমাজ সেবক জহিরুল হাসান জুয়েল রাজধানী ঢাকাস্থ এ.জেড ফ্যাশন এবং জেড.এইচ এক্সপোর্টের স্বত্বাধিকারী। নিজ এলাকার সহজ সরল মানুষের ভালোবাসা ও মনের টানে এ ক্রান্তিলগ্নে তিনি নিজ গ্রামে ফিরে এসছেন। তাঁর নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন আকস্মিক অভাবগ্রস্ত সহস্রাধিক পরিবারের মাঝে মানবকি সহায়তা অংশ হিসেবে সাহরী ও ইফতার সামগ্রীসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। জহিরুল হাসান জুয়েল তাঁর দায়বদ্ধতার অংশ হিসেবে সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিজ উপজেলার গণপদ্দী, কৃষ্ণপুর, চিথলিয়া, খারজান, মাউড়া, ধুকুড়িয়া, লাভা ও নকলা পৌর শহরের বিভিন্ন এলাকার সহস্রধিক অসহায় পরিবারের ঘরে ঘরে এসকল খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণে আতঙ্কিত না হয়ে বরং সংক্রমণ রোধে সচেতনতার সহিত সবাইকে নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করতে সকলকে পরামর্শ দেওয়া হয়। যে বা যাার মানবিক সহায়তা সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন, তারাই জহিরুল হাসান জুয়েলের পক্ষে এই শতর্ক বার্তাটি সকলের কাছে পৌঁছে দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com