মো. মোশারফ হোসাইন:
শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বিভিন্ন এলাকার খেটে খাওয়া কর্মহীন ৩১৫ পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী তথা মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা। ২৬ ও ২৭ এপ্রিল দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব সহায়তা বিতরণ করেন তিনি।
বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সহায়তা সামগ্রী বিতরণ কালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরার সাথে- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক মো. ফিরুজ মিয়া, ইউপি সচিব মো. আকতারুজ্জামানসহ ইউনিয়ন তথ্য উদ্যোক্তা, ইউনিয়ন-ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত খেটে খাওয়া কর্মহীন অসহায় পরিবারের সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।
নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) জনিত বৈশ্বিক মহামারীর হাত থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ঘোষিত লকডাউন চললেও, সারাদেশ ব্যাপী চলছে অঘোষিত লকডাউন। ফলে খেটে খাওয়া নিন্ম ও নিন্মমধ্য আয়ের মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে। তাই তাদের জীবনমানের দিক বিবেচনায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশ ব্যাপী খেটে খাওয়া কর্মহীন লোকদের হাতে মানবিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা। তিনি আরও জানান, এর আগে তিনি নিজস্ব অর্থায়নে ইউনিয়নের তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, সাবান ও খাদ্য সামগ্রী বিতরণ করেছন। করোনা ভাইরাসের প্রভাব না কাটা পর্যন্ত একার্যক্রম চলবে বলে তিনি জানান।
Leave a Reply