মো. মোশারফ হোসাইন
শেরপুরের নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্যোগে ইউনিয়নের দুইশতাধিক কর্মহীন অসচ্ছল পরিবারের মাঝে নগদ ২০০ টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া এসকল পরিবারের রোজাদারদের জন্য স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. উজ্জ্বল আহমেদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা এলাকায় এসব বিতরণের সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন, নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান চানুসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ জানান- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে এবং উপজেলা আওয়ামী লীগের আহবানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে স্বামর্থ্য অনুযায়ী সহায়তা নিয়ে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
Leave a Reply