1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

শেরপুরের নকলায় ইমাম মোয়াজ্জেমদের মাঝে জুয়েলের পক্ষে হাদিয়া প্রদান

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২০
  • ৮৫৩ Time View

মো. মোশারফ হোসাইন, শেরপুর থেকে:

শেরপুরের নকলায় মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে হাদিয়া প্রদান করেছেন জহিরুল হাসান জুয়েল ও তাঁর পক্ষের লোকজন। ৩ মে রোববার ও ৪ মে সোমবার দিনব্যাপী উপজেলার গণপদ্দী ইউনিয়নের গনপদ্দী, কৃষ্ণপুর, চিথলিয়া, খারজানসহ ইউনিয়নের সকল মসজিদ, পৌরসভার মাউড়া, ধুকুড়িয়া, লাভাসহ বিভিন্ন এলাকা এবং গৌড়দ্বার ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে মানবিক এ সহায়তা প্রদান করা হয়।

জহিরুল হাসান জুয়েল রাজধানী ঢাকাস্থ এ.জেড ফ্যাশন এবং জেড.এইচ এক্সপোর্টের স্বত্বাধিকারী। নিজ এলাকার মানুষের ভালোবাসা ও মনের টানে এ ক্রান্তিলগ্নে তিনি দ্বিতীয় বারের মতো সহায়তার হাত বাড়িয়েছেন। দেশবাসীদের উদ্দেশ্যে দোয়া কামনার জন্য মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে এ হাদিয়া প্রদান করা হয় বলে তিনি জানান। পর্যায়ক্রমে উপজেলার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে হাদিয়া স্বরূপ মানবিক এ সহায়তা বিতরণ করা হবে।

জুয়েল বলেন, নিজের মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি সম্পূর্ণ ভাবে মেনে নিজ উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে নগদ হাদিয়া প্রদান করা হয়েছে। দেশ দ্রুত করোনা মুক্ত না হলে এই সহায়তা কার্যক্রম চালু থাকবে। তিনি এর আগে নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন সহস্রাধিক পরিবারের মাঝে সাহরী ও ইফতার সামগ্রীসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণে আতঙ্কিত না হয়ে, সংক্রমণ রোধে সকলকে সচেতনতা অবলম্ভন করতে পরামর্শ দেন তিনি। নিজেরসহ বিশ্ববাসীর সুস্থ্যতার জন্য, বিশেষ করে বাংলাদেশ যেন খুব দ্রুত সময়ের মধ্যে করোনা ভাইরাস মুক্ত হয়, এর জন্য সকলের কাছে দোয়া সকলের কাছে দোয়া কামনা করেন তিনি। তাঁর বিশ্বাস দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে করোনা ভাইরাস বিদায় নিবে। আবার ঘুর দাঁড়াবে খেটে খাওয়া কর্মজীবীরা, আর সচল হয়ে ওঠবে এদেশের অর্থনীতির চাকা; এমনটাই আশা ব্যাক্ত করেন জুয়েল।

এই ক্রান্তিকালে জুয়েলের সহায়তা পেয়ে হাজারও পরিবারের সদস্যরা যেন অন্তত কয়েকদিন পেট ভরে খাওয়ার ভরসা খোঁজে পেয়েছেন। এলাকার অনেক অসহায় পরিবারের প্রধানরা বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে জুয়েলের উসিলাতে মানবিক সহায়তা পেয়ে তারা কয়েকদিন পেট ভরে খেতে পাচ্ছেন। অনেকে বলেন যদিও সরকার তাদের জন্য খাবারের ব্যবস্থা করছেন, কিন্তু চাহিদার তুলনায় তা অপ্রতুল হওয়ায়, তাদের চাহিদা যথাযথ ভাবে পুরন হচ্ছিলোনা। এমতাবস্থায় জহিরুল হাসান জুয়েলের সহায়তা বেশ উপকারে আসছে বলে অনেকে মন্তব্য করেছেন। অসহায় পরিবারের অনেকে আবেগ প্রবণ হয়ে জুয়েলের জন্য দুই হাত তুলে দোয়ার মধ্যে স্পষ্ট করে বলেন- আল্লাহ যেন জুয়েলকে দীর্ঘদিন সুস্থ্যতার সহিত জীবিত রাখেন। জুয়েলের ব্যবসা প্রতিষ্ঠানকে আরও উন্নত ও আর্থিক ভাবে আরও বেশি স্বাবলম্বী করেদেন। তাঁর উসিলাতে যেন অসহায় পরিবারের সদস্যরা প্রয়োজনে সহায়তা পান; দোয়ার মধ্যে উচ্চস্বরে এমন আশা ব্যক্ত করেন অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com