নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আওতায় স্থাপিত একটি করে মোট ১০টি কিশোর-কিশোরী ক্লাবের জেন্টার প্রমোটর ও শিক্ষকদের মাঝে প্রথম বারের মতো সম্মানী বিতরণ করা হয়েছে। ৪ মে সোমবার দুপুরের দিকে উপজেলা মহিলা বিষয়ক অফিসার আরমানা হকের অফিস কক্ষে ২ জন জেন্টার প্রমোটর এবং ১০ জন আবৃতি শিক্ষক ও ৭ জন সংঙ্গিত শিক্ষকের হাতে তাদের এ পেশোর প্রথম সম্মানী তুলে দেওয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার আরমানা হক জানান, নকলা উপজেলায় ১০টি কিশোর-কিশোরী ক্লাবের জন্য ২ জন জেন্টার প্রমোটর, ১০ জন আবৃতি শিক্ষক ও ৭ জন সংঙ্গিত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রতি সপ্তাহে একটি কাসের জন্য ৫০০ টাকা হারে মাস শেষে টাকা প্রাপ্তি সাপেক্ষে শিক্ষকদের সম্মানী দেওয়া হবে; তবে জেন্টার প্রমোটরদের সম্মানী কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের নির্ধারিত ১০ হাজার টাকা করে। তিনি বলেন, সোমবার শিক্ষকদের মাঝে নভেম্বর মাসের ৪ সপ্তাহ ও ডিসেম্বর মাসের এক সপ্তাহের ৫০০ টাকা হারে প্রতি জনে ২ হাজার ৫০০ টাকা করে এবং জেন্টার প্রমোটরদের ডিসেম্বর মাসের ১০ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়েছে।
Leave a Reply