1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

সাংবাদিক মাহতাবউদ্দিন গ্রেফতারে উদ্বেগ প্রকাশ

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২০
  • ৪৭২ Time View

সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে ও সাধারণ সম্পাদক এ কে এম মহিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মাহতাব উদ্দিন সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য নয়। তারপরও তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটিতে আমরা উদ্বিগ্ন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সুনামগঞ্জ-১ আসনের সম্মানীত সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে মিথ্যা পোষ্ট দিয়েছেন। এ ঘটনায় ধর্মপাশা থানায় মামলা হয় সোমবার রাত ১২টায়। এরপর রাত দুইটায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ শহর থেকে তাকে গ্রেপ্তার করে। কিš‘ মাহতাব উদ্দিন দাবি করেছেন, তিনি সম্মানীত সংসদ সদস্যকে নিয়ে কোনো পোষ্ট দেননি। সোমবার রাতে তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল। প্রায় ছয়ঘণ্টা পর তিনি আরেকজনের সহায়তায় সেটি উদ্ধার করেন। পরে তিনি নিজেই তার ফেসবুকে বিষয়টি জানিয়েছেন।
যেহেতু মাহতাব উদ্দিন দাবি করছেন তিনি এটি করেননি, তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল তাহলে বিষয়টির তদন্ত হতে পারত। সামাজিকভাবেও নিষ্পত্তির সুযোগ ছিল। আমরা বিষয়টির সঠিক তদন্ত চাই। সম্মানিত সংসদ সদস্যের সুনাম ক্ষুন্ন করার জন্য অন্যায় কোন উদ্যোগ হলে সেটিরও বিচার চাই। একই সঙ্গে মাহতাব উদ্দিন যাতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের শিকার না হন সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com