1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

দুই ধাপে সময় বাড়ালেও এমপিও আবেদন করতে শিক্ষকরা নির্ঘুম রাত কাটাচ্ছেন

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৫৭৭ Time View

মো. মোশারফ হোসাইন, শেরপুর থেকে:

নতুন করে মান্থলি পে অর্ডার (এমপিও) ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন প্রাপ্তির আবেদনের সময় দুই ধাপে বাড়ালেও সার্ভার, সফটওয়্যার ও ইন্টারনেট জটিলতাসহ চলমান লকডাউনের কারনে সঠিক সময়ে অনেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে না পারায় মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষকরা এমপিও’র আবেদন করতে নির্ঘুম রাত কাটাচ্ছেন।

শিক্ষকরা প্রথমে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এমপিও আবেদন করার শত চেষ্টা করে ব্যর্থ হয়ে বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনের চেষ্টা চালাচ্ছেন। কিন্তু সেখানেও সার্ভার, সফটওয়্যার ও ইন্টারনেট সমস্যা থাকায় তারা সমাধান খোঁজে পাচ্ছেন না। রাতের পর রাত জেগে অনলাইনের মাধ্যমে এমপিও’র আবেদন জমা করার চেষ্টা চালাচ্ছেন শিক্ষক ও কম্পিউটার দোকানের অপারেটররা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত সরজমিনে নকলা শহরের শান্ত কম্পিউটার, সুমন কম্পিউটার ও আল আমিন কম্পিউটারসহ কয়েকটি কম্পিউটারের দোকানে গিয়ে এমন চিত্র দেখা যায়। কম্পিউটারের প্রায় দোকানে গিয়ে দেখা যায়, শিক্ষকরা বসে বসে ঘুমাচ্ছেন, আবার কেউ কেউ চোখে ঘুম নিয়ে ঝিমাচ্ছেন।

নকলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ জানান, ৫ মে মঙ্গলবার রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এমপিও’র আবেদনের সময় বৃদ্ধির বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী নতুন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন প্রাপ্তির আবেদনের সময় দুই ধাপে বৃদ্ধি হওয়ায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন আবেদনের সময় ৬ মে পর্যন্ত করা হয়েছে। নির্দেশনাতে ৮ মে’র মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এমপিও’র আবেদনগুলো নিষ্পত্তি করাসহ ৯ মে’র মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। অন্যদিকে নতুন এমপিওভুক্ত কলেজ শিক্ষকদের আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৮ মে পর্যন্ত। এতে আঞ্চলিক উপ-পরিচালক ও পরিচালকদের ১৩ মে’র মধ্যে এমপিও আবেদন অগ্রায়ণ করতে বলা হয়েছে। তিনি বলেন, এরই মধ্যে কিছু প্রতিষ্ঠানের শিকরা আবেদন করতে পারলেও তাদের তথ্য যাচাই বাছাই করতে আমাদের বেধে দেয়া সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো, কিন্তু পারবো বলে মনে হয় না। এর কারন হিসেবে তিনি জানান, এখনও সার্ভার প্রায়ই ডাউন থাকছে অথবা, লোড হচ্ছে এমন দেখাচ্ছে, আবার মাঝে মধ্যেই সার্ভার ফেইল মারছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন নোটিশ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এমপিও ভুক্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত সহস্রধিক মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত ৩টি অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয় নতুন এমপিও ভুক্ত ২ হাজার ছয়শ’ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের কোড নম্বর দেয়া ও নিযুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার। চলতি মে মাসেই যেন নতুন শিক্ষকরা বেতন-ভাতা পান সেটাও বলা হয়েছে। এরপর ২ মে থেকে শুরু করে ৪ মে পর্যন্ত নতুন শিক্ষকদের এমপিও আবেদনের জন্য সময় বেধে দেওয়া হয়। কিন্তু এ সময়ের মধ্যে অনেকে আবেদন করতে না পারায়, প্রথম ধাপে তা বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়। এতেও সার্ভার ও সফটওয়্যার জটিলতার কারনে শিক্ষকরা অবেদন করতে পারেননি। অবশেষে ৫ মে থেকে আরও একদিন বাড়িয়ে মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক শিক্ষকদের আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয় ৬ মে পর্যন্ত।

সার্ভার, সফটওয়্যারে জটিলতা ও ইন্টারনেটে গতি নাথাকায় শিক্ষকরা অনলাইনে আবেদন করার বিষয়ে মহাচিন্তায় আছেন। অনেক শিক্ষক জানান- সার্ভার ডাউন ও সফটওয়্যারে জটিলতাসহ ইন্টারনেটে সমস্যা হওয়ায় তারা এখনও আবেদন করতে পারছেন না। ৩-৪ দিন ধরে অনলাইনে এমপিও’র আবেদন করতে নির্ঘুম রাত কাটাচ্ছেন অনেকে। এমতাবস্থায় ভুক্তভোগী তথা নতুন এমপিও ভুক্তি হওয়া শিক্ষকদের দাবী- আপাতত যেন হার্ডকপি জমা নেওয়া হয়। তানাহলে শিক্ষা মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঈদের আগে হয়তোবা তারা বেতন-ভাতার টাকা হাতে পাবেন না। কারন, অনলাইনে যথাসময়ে আবেদন পৌঁছানোর কোন নিশ্চয়তা শিক্ষকরা এখনও পাচ্ছেন না বলে ভুক্তভোগী অনেক শিক্ষকরা জানান।

উল্লেখ্য যে, শেরপুর জেলার ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে মান্থলি পে অর্ডার (এমপিও) ভুক্ত হয়েছে। এতে স্কুল ও কলেজের সংখ্যা ৩৮টি, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৭টি করে। এরমধ্যে শেরপুর সদর উপজেলার ২৩টি, শ্রীবরদী উপজেলার ১১টি, নালিতাবাড়ি উপজেলার ৭টি, নকলা উপজেলার ৬টি ও ঝিনাইগাতী উপজেলার ৫টি নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়েছে। তথ্য মতে, সারা দেশে নতুন ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়েছে। এরমধ্যে স্কুল ও কলেজের সংখ্যা এক হাজার ৬৫১টি, মাদরাসা ৫৫৭টি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫২২টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com