1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রসময় দেব আর নেই বিভিন্নমহলের শোক

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২০
  • ৬৬৫ Time View

স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলার প্রবীন দলিল লেখক ও সংগঠক রসময় দেব ধৈর্য্য বাবু আর নেই। তিনি শুক্রবার (৮ মে) বিকেল ৬টার দিকে সিলেট নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর দাদু (মায়ের বাবা)

দেওকলস ইউনিয়নের মৌজপুর গ্রামের কৃতিসন্তান ব্যক্তিগত জীবনে ১ পুত্র ও ৫ কন্যা সন্তানের জনক ছিলেন। শুক্রবার রাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

উপজেলার প্রবীন ব্যক্তিত্ব রসময় দেব ধৈর্য্যর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্বনাথ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্নমহলের নেতৃবৃন্দ।

শোক প্রকাশকারীরা হলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, বিশ্বনাথ উপজেলা পরিষদের
সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, সুহেল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপত্বি পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, সাবেক সভাপতি নিশি কান্ত পাল, সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সহ সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুু,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ, বিশ্বনাথ
উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি কলমদর আলী, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাবেক সভাপতি ফয়জুর রহমান, সংগঠক সুরঞ্জিত বৈদ্য স্মরণ, রিপন দাশ, জ্যোতিশ দাশ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com