1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

শেরপুরের নকলায় পত্রিকার হকারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২০
  • ৮৪৩ Time View

মো. মোশারফ হোসাইন, শেরপুর থেকে:

শেরপুরের নকলায় বিভিন্ন দৈনিক পত্রিকা বিলি করার একমাত্র হকার মো. উজ্জল মিয়ার পাশে মানবিক সহায়তার মনোভাব নিয়ে দাঁড়িয়েছে “জালালপুর যুব স্বেচ্ছাসেবী সংগঠন” নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। ১০ মে রোববার দুপুরে নকলা ডাক বাংলো চত্তরে সংগঠনটির সভাপতি মো. শরীফ আহমেদের সভাপতিত্বে উজ্জল মিয়ার হাতে চাল, ডাল, আলু, তেল ও বিভিন্ন শাক-সবজিসহ নিত্যপন্য ও খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

এসময় জেলা পরিষদের সদস্য মো. ছানোয়ার হোসেন, জালালপুর যুব স্বেচ্ছাসেবী সংগঠনটির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ লালন, সাধারণ সম্পাদক মো. সুমন আহমেদ, সহসভাপতি সাব্বির আলম প্রান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান হোসেন, অর্থবিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম আসাদ, বিডি ক্লিন নকলার সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন, সহসমন্বয়ক আসাদুজ্জামান সৌরভসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংগঠনটির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ লালন বলেন, আমাদের সংগঠনটি মূলত জালালপুর এলাকা ভিত্তিক হলেও, উজ্জল যেহেতু সারা উপজেলা ব্যাপী পত্রিকা বিলি করে থাকেন অতএব উজ্জল সকল এলাকার সংবাদ প্রচারের মাধ্যম হিসেবে সকলের সেবক। এমন চিন্তা থেকেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই ক্রান্তী কালে উজ্জলকে আমাদের এলাকার পেপার পাঠকদের সেবক হিসেবে মনে করেই তার পাশে দাঁড়িয়েছি। তিনি জানান, এর আগেও তাঁর নিজস্ব অর্থায়নে উজ্জলকে নগদ অর্থীক সহায়তা প্রদান করা হয়েছে।

সংগঠনটির সভাপতি মো. শরীফ আহমেদ জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পরে নকলায় অঘোষিত লকডাউন চলাকালে নকলা পৌরসভার ৪নং ওয়ার্ডের খেটে খাওয়া কর্মহীন অনেক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তাছাড়া রোজা চলাকালে ৫ মে মঙ্গলবার পৌরসভার ৪ নং ওয়ার্ডের দেড় সহস্রাধিক রোজাদার পরিবারসহ ইফতারের পূর্ব মুহুর্তে ঢাকা-শেরপুর মহাসড়কে চলাচলকারী আরও শতাধিক স্থানীয় পরিবহন শ্রমিক ও পথচারীর রোজাদারদের মাঝে ইফতার উপহার বিতরণ করা হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সুমন আহমেদ জানান, এলাকা ভিত্তিক গঠিত “জালালপুর যুব স্বেচ্ছাসেবী সংগঠন” এর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান, করোনা কালীন সময়ে খাদ্যসহ স্থানীয় যেকোন সমস্যা সমাধানে সাধ্যানুযায়ী সহায়তা ও সার্বিক করণীয় বিষয়ে এগিয়ে আসার লক্ষ্যে এ সংগঠন কাজ করে যাচ্ছে। তাছাড়া করোনায় কর্মহীন, অসহায়, দরিদ্র মানুষের পাশে সহায়তা নিয়ে দাঁড়ানোর লক্ষ্যে তাঁরা কাজ করছেন। পাশাপাশি জালালপুর এলাকা থেকে চিরতরে নিরক্ষরতা, দারিদ্র, মাদক, বাল্যবিবাহ দূর করতে তথা উন্নত জালালপুর বিনির্মানে এ সংগঠনের সদস্যরা সকলকে সাথে নিয়ে একযুগে কাজ করবেন বলে তাঁরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com