মো. মোশারফ হোসাইন, শেরপুর থেকে :
শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের অর্ধশত শিক্ষক শিক্ষিকার মাঝে নগদ ৫০০ টাকা করে মোট ২৫ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ১২ মে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের আয়োজনে এসব সহায়তা বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের অর্ধশত শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর প্রভাবে সারাদেশ ব্যাপী অঘোষিত লকডাউনের কারনে শিক্ষা প্রতিষ্ঠান আপাতত ছুটি চলছে। ফলে ব্যক্তি মালিকানায় পারচালিত কিন্ডারগার্টেন স্কুল গুলো অনিদিৃষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এতে করে কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করা অনেক পরিবারের একমাত্র উপাজর্নক্ষম ব্যক্তিগন কর্মহীন হয়ে পরেন। যেহেতু কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের পড়ানো হয়নি বা হচ্ছেনা এবং প্রতিষ্ঠান বন্ধ; ফলে স্বাভাবিক কারনেই কোন বেতন ভাতা দেওয়া বা আদায় করা হচ্ছে না। এমতাবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষথেকে শেরপুরের নকলায় করোনায় কর্মহীন ৫০ জন কিন্ডারগার্টেন শিক্ষকের প্রতি জনের হাতে নগদ ৫০০ টাকা তুলে দেওয়া হয়।
Leave a Reply