1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

করোনা যুদ্ধা নকলার ইউএনও

  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২০
  • ১৩৩৫ Time View

মো. মোশারফ হোসাইন, শেরপুর থেকে :

শেরপুরের নকলা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান জেলা প্রশাসক আনার কলি মাহবুবের দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় করোনা যুদ্ধে জীবন বাজি রেখে অদম্য গতিতে কাজ করে যাচ্ছেন। তিনি উপজেলাবাসীর সহায়তায় নকলাকে দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দরিদ্র অসহায়সহ সর্বস্তরের মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউএনও জাহিদুর রহমান।

উপজেলার যেকোন এলাকার যেকোন পরিবার বা লোকের অনাহারি বা অর্ধাহারির খবর পাওয়ার সাথে সাথেই উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার সামগ্রী নিয়ে ছুটে চলছেন ঐ সকল লোকের বাড়িতে। বিশেষ করে সমাজের বিত্তবান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে যে বা যাারা আজও কোনো সরকারি ত্রাণ বা খাদ্য সামগ্রী পায়নি তাদেরকে অধিক গুরুত্ব দিয়ে খাবার বিতরণের কাজ চালিয়ে যাচ্ছেন ইউএনও জাহিদুর রহমান।
যেকেউ নিজের বর্তমান অসহায়ত্বের কথা যেকোন মাধ্যমে নকলার ইউএনও’র কাছে পৌঁছালে স্থানীয় জনপ্রতিনিধি বা বিডি ক্লিন নকলার মতো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকের মাধ্যমে সত্যতা যাচাই করে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার সামগ্রী। করোনা মোকাবেলায় যেকোন অসহায় মানুষজন তাঁর দপ্তরে এলে অথবা তাঁদের খোঁজ পেলেই ত্রাণসামগ্রী পৌঁছে যাচ্ছে সেসব মানুষের ঘরে। তাছাড়া করোনা কালীন সময়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিদেশফেরত ও রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলা থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে, দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট রোধে ভ্রাম্যমান আদালতসহ তাঁর বিভিন্ন উদ্বাবনী উদ্যোগ সাধারণ জনগনের কাছে ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছে। জনস্বার্থে তাঁর উদ্বাবনী বিভিন্ন অভিনব কৌশলের কারনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দারুণভাবে প্রশংসিত হয়েছেন তিনি।

করোনা ভাইরাস থেকে সুরার জন্য জনসচেতনতা মূলক প্রচারনা, লিফলেট বিতরণ, মসজিদ-মাদরাসায় গিয়ে মুসল্লিদের সচেতন করা, বাজার মনিটরিং এ নিয়মিত কাজ করে যাচ্ছেন ইউএনও জাহিদুর রহমান। পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন ইউনিয়নের অসহায়, হতদরিদ্র, নিম্নআয়ের মানুষের খোঁজখবর নিয়ে রাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রধান মন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করছেন। এছাড়াও লকডাউনের কারণে শ্রমিক সংকট থাকায় অসহায় কৃষকদের ধান কেটে দিতে ছাত্রলীগের ধান কাটা কর্মসূচিকে অভিন্দন জানিয়ে তাদেরকে উৎসাহ প্রদানের মাধ্যমে ও সরকারি নির্দেশনা মেনে উপজেলার দরিদ্র কৃষকের ধান কেটে দিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করে কৃষকসহ নকলার সর্বস্তরের কাছে প্রশংসার পাত্র হয়ে উঠেছেন তিনি।

জাহিদুর রহমান নকলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকেই একের পর এক মানবিক কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বিভাগীয় কমিশনারের নির্দেশে এবং জেলা প্রশাসক (ডিসি) আনার কলি মাহবুব মহোদয়ের প্রয়োজনীয় সকল দিকনির্দেশনা ও মেন্টরিং এর মাধ্যমে টেকসই উন্নয়ন বাস্তবায়নে নকলা উপজেলাকে নিষিদ্ধ পলিথিন মুক্ত করতে, বাল্য বিবাহের মতো সামাজিক বিভিন্ন অপরাধ মুক্ত করতে, ভিক্ষুক পুনর্ভাসনসহ উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করতে তাঁর অকান্ত পরিশ্রম সর্বমহলে নাড়া দিয়েছে। তাছাড়া ইউএনও জাহিদুর রহমান ভিক্ষুক পুনর্ভাসনের লক্ষ্যে পরিবেশ বান্ধব কাগজের ঠোঙ্গা বানিয়ে ভিক্ষুকদের ক্ষুদ্র উদ্যোক্তায় পরিণত করার উদ্ভাবনী ও প্রশংসীয় উদ্যোগ হাতে নিয়ে ও তাতে সফলতা পেয়ে সকলের প্রশংসার দাবীদার হয়ে উঠেন।

ইউএনও জাহিদুর রহমান জানান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও শেরপুর জেলা প্রশাসকগনের নির্দেশ ও পরামর্শে ক্ষতিকর পলিথিন ব্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব কাগজের ঠোঙ্গা বানিয়ে ভিক্ষুকদের ক্ষুদ্র উদ্যোক্তায় পরিণত করার কাজ হাতে নিয়েছিলেন তিনি। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে তিনি ময়মনসিংহ বিভাগের ইনোভেশন শোকেসিং-২০২০ এ শেরপুর জেলা থেকে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান তৃতীয় স্থান অর্জন করায় ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন তাকে আনুষ্ঠানিক ভাবে পুরস্কৃত করেছেন। তাঁর হাতে পাওয়া এ পুরষ্কার নিজের ব্যক্তিগত নয়, বরং নকলা উপজেলাবাসীর অর্জন বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান তাঁর সকল উদ্যোগের সাথে সংশ্লিষ্ট নকলা উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর সভার মেয়র ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনসহ শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সংশ্লিষ্ট যারা তাঁর অর্জনে বিভিন্ন ভাবে সহায়তা করেছেন বা করছেন এমন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নকলা উপজেলার সর্বত্রই শান্তি বিরাজ করছে। এ অর্জনকে আরো সামনের দিকে এগিয়ে নিতে ও টেকসই করতে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও জাহিদুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com