1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

সুনামগঞ্জে একই পরিবারের ৩ ভাই বোনসহ নতুন আক্রান্ত ৫ জন

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২০
  • ১০৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে একই পরিবারের তিন ভাই বোনসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৭৫ জন। নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে দক্ষিণ সুনামগঞ্জের কাদিপুর গ্রামের একই পরিবারের তিন ভাই বোন। এদের বয়স ১৩ থেকে ১৮’এর মধ্যে। এর আগে ১৩ মে তাদের বাবা আক্রান্ত হলে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে আনা হয় তাকে। শনিবার এই পরিবারের ৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে রোববার রাত ১১ টায় জানানো হয় ৮ জনের মধ্যে ৩ জন করোনা আক্রান্ত।

সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, শনিবার সকালে যাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল, এরমধ্যে ৫ জন করোনা আক্রান্ত বলে রোববার রাত ১১ টায় জানানো হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে দক্ষিণ সুনামগঞ্জের একই পরিবারের ৩ ভাই বোন এবং ছাতক উপজেলায় ১ ও তাহিরপুর উপজেলায় আরও ১ জন করোনা আক্রান্ত হয়েছেন। দক্ষিণ সুনামগঞ্জের কাদিপুরের নতুন আক্রান্ত পরিবারের আরেকজন সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com