1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ধর্মপাশায় প্রশাসনের কর্মকর্তাসহ করোনায় নতুন আক্রান্ত ৭, সুস্থ্য ৪

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২০
  • ৪৬০ Time View

ধর্মপাশা প্রতিনিধি::
ধর্মপাশা উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তাসহ করোনা ভাইরাসে নতুন ৭ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে নতুন সুস্থ্য হয়েছে ৪ জন। এর আগে আক্রান্ত আরও একজন সুস্থ্য হয়েছে।
জানা যায়, বুধবার এ উপজেলা থেকে ২৯ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে নতুন ৭ জন শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে উপজেলা প্রশাসনের একজন প্রথম শ্রেণির কর্মকর্তা, হাসপাতালের এক আক্রান্ত নার্সের ননদ, আরও এক নার্সের স্বামী, দুই কর্মচারী, আগে আক্রান্ত এক কর্মচারীর নানী ও হাসপাতালে ভর্তি থাকা এক শিশু আক্রান্ত রয়েছে। শিশুটির বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে। এ নিয়ে ধর্মপাশায় মোট শনাক্ত হয়েছে ১৪ জন।
আগে আক্রান্তদের মধ্যে হলিদাকান্দা গ্রামের জরিনা আক্তার ও রাজনগর গ্রামের সুফিয়া আক্তার, ধর্মপাশা কলেজ রোডে বসবাসকারী কান্দাপাড়া গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমান মজুমদার ও হাসপাতালের কর্মচারী সুমন তালুকদার সুস্থ্য হয়েছে। এর আগে গত শুক্রবার হলিদাকান্দা গ্রামের ওই নারীর ছেলে সাগর মিয়া করোনামুক্ত হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার এ তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com