1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ঈদ উপলক্ষে জগন্নাথপুরের আধুয়া গ্রামে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৬০৪ Time View

যুক্তরাজ্যে অবস্থানরত জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়ন এর আধুয়া পশ্চিম পাড়া হাজীবাড়ির সদস্যদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এলাকার অর্ধশত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ ও ক্রিয়েটিং ড্রিমস ফাউন্ডেশন ইউ কে অর্থায়নে আশি টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২০ মে সামাজিক দূরত্ব বজায় রেখে আধুয়া পশ্চিম পাড়া হাজীবাড়িতে বড় কাপন ও আধুয়া ইমদাদুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুহাম্মদ আলা উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও সমাজ সেবক ও সংগঠক জালাল আহমদ পরিচালনায় এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সেক্রেটারী মাওলানা মাছুম আহমদ,ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় অফিস সম্পাদক এম তারেক আহমদ,প্রমুখ ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল,২লিটার তেল, ১কেজি ডাল, ২কেজি পেঁয়াজ,হাফ কেজি রসুন, ২কেজি আলু, ১কেজি গুড়া দুধ,১কেজি চিনি,১কেজি ময়দা, ১কেজি লবন, মরিচ,দনিয়া।
খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ এর মূল উদ্যোক্তা বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারি ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি ছালেহ আহমদ তাহার প্রতিক্রিয়ায় বলেছেন,আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি চ্যারেটি সংস্থা ক্রিয়েটিং ড্রিমস ফাউন্ডেশন ইউ কে ও যুক্তরাজ্য প্রবাসী আধুয়া পশ্চিম পাড়া হাজীবাড়ির অন্যতম অভিভাবক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব মিয়া ও বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শামছুদ্দীন সহ অন্যান্য সদস্যদের।আমি দোয়া করি মানুষের বিপদের এই কঠিন সময়ে যারা মানবতার কল্যাণে এগিয়ে এসেছেন মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের কে উত্তম বিনিময় দান করুন।
প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com