1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৪৬০ Time View

মো. মোশারফ হোসাইন, শেরপুর:

শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে জান্নাত (২) ও বাধন (৪) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। ৬ জুন শনিবার আলাদা আলাদা সময় ও স্থানে মর্মান্তিক এ ঘটনা দুটি ঘটে। জান্নাত উপজেলার তাতিহাটী ইউনিয়নের উত্তর ঘোনাপাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে ও বাধন জানকিখিলা গ্রামের আল আমিনের ছেলে।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, ওই শিশুদেরকে পরিবারের লোকজন বেশ কিছুক্ষণ ধরে সম্ভাব্য জায়গায় খোঁজাখোঁজি করে পাচ্ছিলেন না। খোঁজাখোঁজির একপর্যায়ে শিশুদের মরদেহ ভিন্ন দুটি পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। বাড়ির লোকজনের সকলের অজান্তে ওই শিশু ২টি হয়তোবা খেলারচ্ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় বলে এলাকাবসীরা ধারনা করছেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত
করে জানান যে, এবিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com