1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার

সিলেটে করোনা চিকিৎসায় যুক্ত হচ্ছে সরকারি দুই হাসপাতাল

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৬৯২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট জেলায় করোনাভাইরাসের উপসর্গ থাকা রোগীদের সরকারিভাবে আরও দুইটি হাসপাতালে চিকিৎসা দেয়া হবে। এই দুইটি হাসপাতাল হলো ৩১ শয্যা বিশিষ্ট খাদিমপাড়া হাসপাতাল ও ৫০ শয্যাবিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

গত এপ্রিল থেকে সিলেটে করোনা আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের নগরের চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বর্তমানে রোগীদের চাপে হিমশিম খাচ্ছে এই হাসপাতাল। তাই নতুন করে খাদিমপাড়া হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে করোনা চিকিৎসায় যুক্ত করা হচ্ছে। তবে আইসিইউ ও ভেন্টিলেটর না থাকায় এই দুই হাসপাতালে শুধু করোনাভাইরাসের উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগী বৃদ্ধি পাওয়াতে খাদিমপাড়া হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হবে। রোগীদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হবে। পর্যাপ্ত জনবলও দেওয়া হবে।

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল জানান, দুই একদিনের মধ্যে খাদিমপাড়া হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা শুরু হবে। সেখানে করোনার উপসর্গ থাকাদের নমুনা ও সংগ্রহ করা হবে।

সুত্র-দৈনিক সিলেট মিরর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com