মো. মোশারফ হোসাইন, শেরপুর থেকে:
শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম মহোদয় তাঁর চাকরি জীবনে শেরপুরে সফলতার সহিত ২ বছর পূর্ণ করায় জেলার বিভিন্ন থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ বিভাগের বিভিন্ন মহল ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ৭ জুন রোববার দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সরকারের নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রেখে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর হোসেন, ডিআইও-১ আবুল বাসার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন তালুকদার, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদলসহ পুলিশ বিভাগের জেলা ও উপজেলার অন্যান্য কর্মকর্তাগন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম মহোদয়ের শেরপুর জেলায় সফলতার ২ বছর পূর্তিতে কেক কাটা হয়। কেক কাটার সময়েও সামাজিক দূরত্ব বজায়ে বিশেষ নজর রাখা হয়।
উল্লেখ্য, কাজী আশরাফুল আজীম ২০০৫ সালে ২৪তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। পরে সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত থেকে সাধারণ জনগনের কাছে বেশ সুমান অর্জন করেন। অত:পর, ২০১৭ সালের ডিসেম্বরে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ডিএমপিতে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ৭ জুন শেরপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করে অদ্যবধি কর্মরত আছেন।
Leave a Reply