1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

দক্ষিণ সুনামগঞ্জ থানায় জীবানু নাশক টানেল উদ্বোধন

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪৪৮ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জ থানায় জীবানু নাশক টানেলের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৪ জুন) সকাল ১০টায় জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার প্রবেশদ্বারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ও প্রবাসীদের অর্থায়নে করোনাভাইরাস সংক্রমণ রোধে নির্মিত জীবানু নাশক টানেল উদ্বোধন কা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম।

তিনি বলেন, করোনার এই কঠিন পরিস্থিতে আমরা সবাই সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ব মুখে মাস্ক ব্যবহারসহ নিজ নিজ অবস্থান থেকে সচেতনমূলক সবধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। জীবনতো একটাই। তাই করোনা সতর্কতায় সরকারি যে নির্দেশনা গুলো আছে আমার বিশ্বাস আপনারা মেনে চলছেন এবং চলবেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন-নবী, সদ্য পদোন্নতি প্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মাহমুদুূল হাছান চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র গোপ, এসআই আলাউদ্দিন, জহিরুল ইসলাম তালুকদার, আনোয়ার হোসেন, বাবুল হাওলাদার, তারিকুল ইসলাম, মাহবুবুর রহমান চকদার, মনিরুজ্জামান, রশিদ উদ্দিন, এএসআই আবুল হাসনাত চৌধুরী, সমীরণ চন্দ্র দেব, নৃপেশ চন্দ্র দেব, আব্দুস শহীদ প্রমুখ।

অন্যদিকে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ, প্রবাসী ও স্থানীয় সমাজ সেবকদের অর্থায়নে থানা ভবনে পানি বিশুদ্ধকরণ ফিল্টার, বিশুদ্ধ পানির পাম্প স্থাপন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com