স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় রের্কড সংখ্যক ১৩ জন আক্রান্ত হয়েছেন। তাদের কে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
আক্রান্ত ১৩ জনের মধ্যে ৯ জন পৌরসভার বাসিন্দা। এরমধ্যে শহরের বাসুদেব বাড়ী এলাকায় ৩ জন, বটেরতল এলাকায় ৪ জন, কামাল কমিউনিটি সেন্টার এলাকায় ১জন ও ভবানীপুর এলাকায় ১ জন। এছাড়া ৪ জনের মধ্যে মিরপুর ইউনিয়নের গড়গড়িয়া গ্রামে ১ জন, রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে ১ জন এবং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ২ জন।
আজ সোমবার (১৫ জুন) সকালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরকে স্বাস্থ্যবার্তা প্রদান করে আশপাশ এলাকার লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানান, গতকাল রোববার রাতে (১৪ জুন) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। জগন্নাথপুরে মোট করোনা রোগীর সংখ্যা ৪৯ জন। এরমধ্যে ৮জন সুস্থ হয়ে বাড়ীতে আছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর বলেন, নতুন আক্রানন্ত সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
Leave a Reply