1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

সুনামগ‌ঞ্জের হাওরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৯১৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ঝড় ও বজ্রপাতের কবলে নিখোঁজ আব্দুল আউয়ালের (২৯) মৃত্যু হ‌য়ে‌ছে। একই ঘটনায় এর আগে বাবুল মিয়া (৩০) নামে আরও একজন জেলের মৃত্যু হয়।

উপজেলার মধ্যনগর থানার হারিবন হাওরে বৃহস্পতিবার রাত সা‌ড়ে ১১টার দিকে এ ঘটনা ঘ‌টে ব‌লে জানান মধ্যনগর থানার ও‌সি আব্দুল্লাহ আল মাম‌ুন। মৃতরা ওই থানার আমজুরা গ্রামের বাসিন্দা।

তিনি জানান, উপজেলার কাহালা গ্রামের পাশে হরিবন হাওরে ৭ জন জেলে একটি নৌকা নিয়ে মাছ ধরতে যান। এসময় হাওরে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হয়। বজ্রাঘাতে বাবুল মিয়া নৌকা থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ঝড়োবাতাস ও ঢেউ এবং বজ্রাঘাতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন আব্দুল আউয়াল। প‌রে স্থানীয়‌দের সহায়তায় ভো‌রে হাওর থে‌কে আউয়ালের লাশ উদ্ধার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, নৌকায় থাকা অন্যরা হাও‌রের পা‌ড়ে অক্ষত অবস্থায় ফি‌রে এসেছেন। আর মৃত দুই জে‌লের লাশ উদ্ধার ক‌রে তার বা‌ড়ি‌তে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com