1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

সিলেটে এক সপ্তাহের মধ্যে তৃতীয় দফা ভূমিকম্প!

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আবারও ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। গতকাল শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে সিলেটে তৃতীয় দফা ভূমিকম্প অনুভূত হলো।
আবহাওয়া অধিদপ্তর ঢাকা সূত্রে জানা গেছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল চীনের হুতান শহরে।
গভীর রাতে ভূমিকম্প অনুভূত হলে অনেকের ঘুম ভেঙ্গে যায়। এসময় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। অনেকে বাসা বাড়ি থেকে বের হয়ে আসেন। ভূমিকম্প যখন হচ্ছিল তখন বাইরে বৃষ্টি চলছিল। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোথাও কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে এ সপ্তাহেই সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে গত রবিবার (২১ জুন) বিকেল ৪টা ৪৯ মিনিটের দিকে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এর প্রায় ১২ ঘন্টা ব্যবধানে সোমবার (২২ জুন) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে দ্বিতীয় দফা ভূমিকম্প অনুভূত হয়। যার মাত্রা ছিল ৫ দশমিক ৮।
সুত্র-সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com