1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

দিরাইয়ে বানভাসি মানুষের পাশে এমপি জয়া সেনগুপ্তা

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩০৭ Time View

দিরাই (সুনামগঞ্জ)প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাইয়ে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ ড. জয়া সেনগুপ্তা।
শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সরমঙ্গল ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় নৌকাযোগে বানভাসি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
ত্রাণ বিতরণের সময় ড. জয়া সেনগুপ্তা বলেন, আপনারা মনোবল হারাবেন না, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠবো। জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ওসি আশরাফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, যুবলীগ নেতা লালন মিয়া, সরোয়ার আহমদ, জুয়েল মিয়া, কামনাশীষ রায় প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com