1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সুনামগঞ্জের জানিগাঁওয়ে যাত্রীবাহী বাস খাদে নিখোঁজ ২১

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৭৩০ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি –

সুনামগঞ্জের সদর উপজেলায় ২৫ জন যাত্রী নিয়ে খালেরপানিতে পড়ে গেছে একটি বাস। এ ঘটনায় উদ্ধার কাজ চলছে, এখন পর্যন্ত ২১ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, করোনার কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেওয়ার কথা রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com