1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

জগন্নাথপুর পৌর মেয়র আক্তার হোসেন সরকারি সফরে যুক্তরাজ্য গেছেন

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫
  • ৪১৬ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভার মেয়র মোঃ আক্তার হোসেন যুক্তরাজ্যে এক কর্মশালায় যোগ দিতে এক সংক্ষিপ্ত সরকারী সফরে শৃুকবার যুক্তরাজ্যের উদ্যোশে রওয়ানা যাচ্ছেন। ১৭ সদস্যের এ সরকারী প্রতিনিধি দলের সদস্য হিসেবে যুক্তরাজ্যে সফরে গিয়ে তিনি সেখানে স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন কর্মশালায় অংশ গ্রহণ করবেন। ১৭ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব সহ সরকারী উর্ধ্বতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন এলাকার নির্বাচিত মেয়র কর্মশালায় অংশ গ্রহণ করবেন। সিলেট বিভাগ থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র মোঃ আক্তার হোসেন- ই একমাত্র মেয়র হিসেবে এই সরকারী প্রতিনিধি দলের সদস্য হিসেবে যুক্তরাজ্যে সফরের জন্য মনোনীত হন। মেয়র আক্তার হোসেন যুক্তরাজ্যে ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করবেন। তিনি যুক্তরাজ্যে অবস্থান কালে সেখানকার কয়েকটি পৌরসভার উন্নয়ন কার্যক্রমের চিত্র অবিহিত হবেন এবং এ বিষয়ে মত বিনিময় করবেন। মেয়র মোঃ আক্তার হোসেন শুক্রবার সকাল ৮টায় কাতার এয়ারলাইন্স যোগে ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com