1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

সিলেটে পলিথিনের অবৈধ কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:;

সিলেট সদর উপজেলার খাদিমনগরে অবৈধভাবে পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণের দায়ে এক পলিথিন কারখানাকে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদলত। এসময় কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত।

খাদিমনগর ইউনিয়নের আটগাঁও গ্রামে অবস্থিত এই কারখানাটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

আজ বুধবার (২৯ জুলাই) সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ  উদ্দিনের নেতৃত্বে এই পলিথিন কারখানা ও গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।

মেজবাহ  উদ্দিনে জানান, পরিবেশ অধিদপ্তর সিলেটের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাতকণেরন অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ আওতায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। অবৈধভাবে পলিথিন  উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণের অভিযোগে জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে কারখানা ও গোডাউন বন্ধ করে দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট র‌্যাব ৯ এর সহকারী পুলিশ সুপার ওবাইন এবং পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আলমগীর।

সুত্র-সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com