1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

বাসের পিছনে বাসের ধাক্কা, নিহত-২

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৪০১ Time View

হবিগঞ্জ সংবাদদাতা::

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাসের পেছনে ধাক্কা লেগে দুই পথচারি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত দুইজনই পুরুষ বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, বেলা ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব ১১-০৭৭১) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়ায়ে থাকা ‘ঢাকা এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব ১১-১৫৬৯) যাত্রীবাহী বাসকে পিছন দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পথচারি নিহত হন।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com