1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

আট ইউনিয়ন ও পৌরসভায় আজ থেকে শুরু হচ্ছে আওয়ামীলীগের কর্মীসভা

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫
  • ৩৯৭ Time View

স্টাফ রিপোর্টার:: আজ থেকে শুরু হচ্ছে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের কর্মীসভা। উপজেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় কর্মীসভা করার সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার কলকলিয়া ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হবে। ২৬অক্টোবর সোমবার আশারকান্দি,২৭ অক্টোবর মঙ্গলবার পাটলী ইউনিয়ন,২৮ অক্টোবর বুধবার পাইলগাঁও ইউনিয়ন,২৯ অক্টোবর বৃহস্পতিবার মীরপুর ইউনিয়ন,৩১ অক্টোবর শনিবার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন,৩নভেম্বর মঙ্গলবার জগন্নাথপুর পৌরসভা,৪ নভেম্বর বুধবার রানীগঞ্জ ইউনিয়ন ও ৫ নভেম্বর বৃহস্পতিবার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও প্রথমবারের মতো দলীয় প্রতিকে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের অবস্থান বিষয়ে কর্মীসভায় আলোচনা হবে। কমীসভায় দলের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা থাকবেন। তিনি জানান, প্রতিটি কর্মীসভায় দলের জ্যেষ্টনেতা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের অভিভাবক সিদ্দিক আহমদ উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com