1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

দক্ষিণ সুনামগঞ্জে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নববধূসহ আহত ৬

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৫৯৬ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নববধূসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাপুর মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দিরাই পৌরসভার বাগবাড়ি থেকে সিএনজি যোগে বর ও কনেসহ শশুরবাড়িতে ফিরা যাত্রায় আসছিলেন। সিএনজি সুনামগঞ্জ সদরের জানিগাঁওগামী সিএনজির সাথে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা দিরাইগামী ঢাকা মেট্রো অ ১১-৩৮০৭ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ যাত্রী ও ড্রাইভার গুরুতর আহত হন। এর মধ্যে নববধূ নতুন বর ও ড্রাইভারসহ ৪ জন গুরুতর আহত হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন, দিরাই পৌরসভার বাগবাড়ির আব্দুল মালিক, সদর উপজেলার জানিগাঁও গ্রামের জেসমিন বেগম, সোহাগ মিয়া, সিএনজি চালক বিল্লাল মিয়া। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, সড়ক দূর্ঘটনার খবর পাওয়ায় সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com