সংলাপে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেয়ারব বাংলাদেশ কালেক্টিভইম্প্যাক্ট ফর নিউট্রিশন লীড ইনিশিয়েটিভ প্রকল্পের টীম লিডার নাজনীন রহমান।
সংলাপের শুরুতেই কেয়ার বাংলাদেশ এডভোকেসি এন্ড ক্যাপাসিটিবিল্ডিং কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ’র সিনিয়র টেকনিক্যাল কে-অর্ডিনেটর এম হাফিজুল ইসলাম ও কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ’র টেকনিক্যাল ম্যানেজার মো. হসানউজ্জামান কেভিড-১৯ ও সাম্প্রতিক বন্যা পরিস্থিতির উপর পৃথক পৃথকভাবে করোনাভাইরাস ও দীর্ঘমেয়াদী বন্যা পরিস্থিতি এবং স্বাস্থ্য, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা এবং প্রভাব বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
কভিড-১৯, বন্যা পরিস্থিতি এবং জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটিতে সাংবাদিকদের ভূমিকা বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপনা করেন সাংবাদিক শামস শামীম ।
সংলাপে গুরুত্বপূর্ণ মতামত, সুপারিশ ও প্রস্তাব করেন, সাংবাদিক শাহজাহান চৌধুরী, খলিলর রহমান, জিয়াউর রহমান লিটন, আব্দুল আলীম, মো. আব্দুল হাই, বাবরুল হাসান বাবুল, মো. নুরুল হক, সেলিম আহমদ প্রমুখ।
জেলা পর্যায়ে সাংবাদিকদের মধ্যে যুক্ত হন, সাংবাদিক আইনুল ইসলাম বাবলু, আকরাম হোসেন, মোঃ বুরহানউদ্দিন, শাহাবুদ্দিন আহমেদ এবং উপজেলা পর্যায়ে সাংবাদিকদের মধ্যে যুক্ত হন, স্বপন কুমার বর্মন, রমেন্দ্র নারায়ণ বৈশাখ, মো. আমিনুল ইসলাম, সালেহ আহমদ, চিত্তরঞ্জন গোস্বামী, মুজাহিদুল ইসলাম সর্দার, বকুল আহমেদ তালুকদার, পীযুষ শেখর দাস, শান্ত কুমার তালুকদার, শংকর রায়, অমিত দেব, কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, হোসাইন আহমদ, সোহেল তালুকদার, মো. ওয়ালি উল্লাহ সরকার, আকবর হোসেন, হাবিবুর রহমান, ইমাম হোসেন, এনামুলহক এনি, আমীর আলী, বিজয় রায়, এম এ মোতালেব ভূঁইয়া, মো. আশিক মিয়া ও এম এ করিম লিলু প্রমুখ।
কেয়ার বাংলাদেশ কালেক্টিভইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ প্রকল্পের টেকনিক্যাল অফিসারদের মধ্যে মো. নাজমুল হাসান, মো. আব্দুল আলীম, মো. আব্দুস শুকুর, মো. আলাউদ্দিন হোসেন ও শ্রী অরূপ রতন দাশ। এছাড়াও কারিগরী সহযোগীতায় করেন কেয়ার বাংলাদেশের আইটি অফিসার একরামুল হক ও প্রজেক্ট সাপোর্ট অফিসার সুমন কুমার দাস।
প্রসঙ্গত, সরকার জাতীয় পুষ্টিনীতি ২০১৫ এর আলোকে জাতীয় পুষ্টি পরিকল্পনা ২০১৬-২০২৫ বাস্তবায়ন করছে। পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নে সরকারিভাবে জেলা ও উপজেলা পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটি রয়েছে। বহুখাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে কেয়ার বাংলাদেশ কাারিগরী সহযোগীতা প্রদান করে আসছে। সম্প্রতি জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সহযোগিতায় সুনামগঞ্জ জেলার জন্য ২০১৯-২০ই সালের জন্য একটি বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।








Leave a Reply