1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজার আ.লীগ নেতা আজিজুর রহমান

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩৭৪ Time View
  1. স্টাফ রিপোর্টার –

    মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

এর আগে গত ৫ আগস্ট তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নেয়া হয়।

আজিজুর রহমান সাবেক সাংসদ ও গণপরিষদের সদস্য ছিলেন। এ বছর তিনি স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com