1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

নবীগঞ্জে মা-বাবাকে মারপিটের দায়ে ছেলের ১৪ মাসের কারাদণ্ড

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৪৬৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের আমির উল্লাহর ছেলে মো. ফারুক মিয়াকে মা-বাবাকে মারপিটের দায়ে ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ আহস্ট) রাত ৯ টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দণ্ডবিধির ৩৫০ ধারায় এ দণ্ড দেন।

জানা যায়, ফারুক মিয়ার বিরুদ্ধে তার মা-বাবাকে প্রায়ই শারিরীক ও মানষিক অত্যাচার ও নির্যাতন করে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়াসহ মারপিটের অভিযোগ পাওয়া য়ায়। এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী  কর্মকর্তা বরাবরে তার  পিতা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের  ভিত্তিতে সরেজমিনে এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইজাজুর রহমান ও মেম্বারসহ গ্রামবাসী ও মুরব্বিদের উপস্থিতিতে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং অভিযুক্ত ফারুক তার দোষ স্বীকার করায় তৎক্ষণাৎ এ দণ্ড দেওয়া হয়। পরে উপস্থিত এলাকাবসীকে সর্তক করে এমন অভিযোগ আর কারও  বিরুদ্ধে পেলে প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com