1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

দ. সুনামগঞ্জে ১০ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৫০০ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নে আসামুড়া গ্রামে ঘরে একা পেয়ে এক দিনমজুরের ১০ বছরের মেয়ে সন্তানকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । মঙ্গলবার (১৮ আগষ্ট) রাতে এই ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় একই গ্রামের মৃত ঠাকুর ধনের ছেলে আব্দুল হাসিমকে(৫০) আটক করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষিতা শিশুর বাবার বাড়ি পার্শ্ববর্তী জানপুর গ্রামে। মা-বাবা ঢাকা শহরে কাজে থাকায় নানার বাড়ি আমামুড়া গ্রামে নানির কাছে থাকতো এই মেয়ে শিশু। মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটিকে ঘরে রেখে পাশে বাড়ির এক অসুস্থ্য আত্মীয়কে দেখতে যান শিশুটির নানি। এই সুযোগে ঘরে ডুকে একই গ্রামের বখাটে আব্দুল হাসিম শিশুটিকে মুখ চাপা দিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের মানুষ আসায় ধর্ষক আব্দুল হাসিম পালিয়ে যায়। ধর্ষণের ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় অভিযোগ করে শিশুটির পরিবার। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদিরের নির্দেশনায় এস আই জহিরুলের নেতৃত্বে মঙ্গলবার রাতেই দর্শক আব্দুল হাসিমকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষিত শিশুটি এখন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে এস আই জহিরুল বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই ধর্ষক আব্দুল হাসিমকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতেে পাঠানোর পর জেলহাজতে পাঠিয়েছে আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com