1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

সিলেট উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটবাসীর ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে ‘সিলেট উন্নয়ন পরিষদ’ নামে নতুন সংগঠনের যাত্রা শুরু করেছে। জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমকে আহ্বায়ক এবং দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূরকে সংগঠনের সদস্য সচিব করা হয়েছে।

গতকাল রোববার (২৩ আগস্ট) বিকেলে সিলেট নগরের একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত সভায় সিলেটের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণের উপস্থিতিতে সর্বসম্মতভাবে নতুন এ পরিষদ গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাব সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি ও আটাব সিলেটের সাবেক সভাপতি মো. আব্দুল জব্বার জলিল, সহ-সভাপতি মো. খায়রুল হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক সেলিম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) এর সাধারণ সম্পাদক সজল ছত্রী, দৈনিক সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান, দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক মো. ওয়াহিদুর রহমান ওয়াহিদ, দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আব্দুল মুকিত, দৈনিক সিলেটের ডাক-এর স্টাফ রিপোর্টার ইউনুস চৌধুরী প্রমুখ।

সিলেটবাসীর প্রাণের দাবি ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক, আখাউড়া-সিলেট ব্রডগেজ রেললাইন, সিলেট বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক দ্রুত নির্মাণের দাবিসহ সিলেটের পর্যটন বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সিলেটের ন্যায়সঙ্গত দাবিসমূহ আদায়ে এ সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com