1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ছুরি নিয়ে থানায় যুবকের ৩ মিনিটের হামলা!

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ছুরি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হামলা চালিয়েছে এক যুবক। মিনিট তিনেকের চেষ্টায় পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও গাড়িচালক সাধন আহত হন। তবে কি কারণে মোবাশ্বের নামে ওই যুবক থানায় হামলা করে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদেও তিনি তেমন কোনো কথা বলছেন না।

খোঁজ নিয়ে ও একটি ভিডিও থেকে দেখা যায়, মঙ্গলবার বিকেল পৌণে পাঁচটার দিকে ছুরি হাতে ওই যুবক থানায় প্রবেশ করে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তার কাছে থানায় আসার কারণ জানতে চাইলে হামলা করেন। এক পর্যায়ে পুলিশ সদস্যরা বাঁশ হাতে নিয়ে ওই যুবককে নিবৃত করার চেষ্টা করেন। কিন্তু হাতে ছুরি থাকা যুবক বারবারই পুলিশ সদস্যদের উপর হামলা করতে থাকেন। হাতে আঘাতের পর পুলিশ ওই যুবককে ছুরিসহ আটক করতে সক্ষম হয়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, যুবকে নিবৃত করতে গিয়ে তিনি হাতের দুই আঙ্গুলে আঘাত পেয়েছেন। কি কারণে ওই যুবক এমন কাজ করেছে সেটা বুঝা যাচ্ছে না। তাকে থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com