1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

নবীগঞ্জে এক রিকশাচালকের সততায় মুগ্ধ সবাই

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় গরিব রিকশাচালক নাজমুলের। তবু সততার পথ থেক সরতে নারাজ এই তরুণ। প্রায় আড়াই লক্ষ টাকা ও একটি দামি মোবাইল ফোন হাতে পেয়েও মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দিলেন। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে। টাকার মালিক উপজেলার কাজীগঞ্জ বাজারের বাসিন্দা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইনাতগঞ্জ বাজার থেকে জনৈক যাত্রীকে নিয়ে কাজির বাজারে নামিয়ে দেন নাজমুল। আসার পথে তার রিকশার আসনে পড়ে থাকতে দেখেন একটি ব্যাগ। ব্যাগটি খুললে ভেতরে মেলে নগদ টাকা ও দামি মোবাইল ফোন। হতভম্ব হয়ে যান তিনি। তাৎক্ষণিক তিনি আরেক রিকশাচালকের সহায়তা নিয়ে ইনাতগঞ্জ বাজারের কেয়া স্টোরের মালিক গোলাম জিলানী সাইফুল আলমের কাছে যান। তিনি মোবাইল ফোনের সূত্রে ব্যাগের মালিককে ফোন দেন। টাকার মালিক ফোন পেয়ে দ্রুত আরো দুজন ব্যক্তিকে সাথে নিয়ে ইনাতগঞ্জ বাজারে আসেন। পরে মোবাইল ও দুই লাখ সাত চল্লিশ হাজার টাকা ব্যাগ মালিককে ফেরত দেয়া হয়।

এ সময় টাকা ও মোবাইলের মালিক অনেকের উপস্থিতিতে লোভ-লালসাহীন এই রিকশাচালককে কৃতজ্ঞতা জানান। তিনি এই দুই চালককে কিছু টাকা দিতে চাইলে তারা নিতে চাইছিলেন না। পরে প্রায় জোর করেই তাদের ২৫০০ টাকা দেওয়া হয়। খুশি হয়ে নামুলকে নতুন একটা মোবাইল ফোন উপহার দেন। উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান ফিরে পাওয়া টাকার মালিক।

এ ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ঠেলাগাড়িচালক রিফন মিয়ার ছেলে রিকশাচালক নাজমুল হোসেনের সততায় মুগ্ধ এখানকার মানুষ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com