1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:

পরিকল্পনামন্ত্রীর এপিএস আবুল হাসনাত করোনায় আক্রান্ত

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭৩ Time View

স্টাফ রিপোর্টারঃ
মহামারী করোনা ভাইরাসের শুরু থেকেই মানবিক কাজে নিয়োজিত থাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার(০৫ সেপ্টেম্বর) রাতে শাবির ল্যাব থেকে হাসনাত হোসেনের নমুনা পরীক্ষার রির্পোট পজেটিভ আসে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন।

তিনি জানান, জ্বরসহ করোনার উপসর্গ শরীরে থাকায় কয়েকদিন যাবৎ বাড়িতেই অবস্থান করেছিলেন তিনি। গতকাল শুক্রবার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সিলেট পাঠানো হলে আজ তাঁর নমুনা পরিক্ষার রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত পাওয়া যায়। বর্তমানে তিনি তাঁর নিজ বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন।  তার আশু রোগ মুক্তি কামনায় বিভিন্ন মহলের পক্ষ থেকে দোয়া ও প্রার্থনা করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com