1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

হবিগঞ্জে সাংসদের লোকজন কতৃক সাংবাদিকদের ওপর হামলা

  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৬ Time View

হবিগঞ্জ প্রতিনিধি-

দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক আমার হবিগঞ্জর প্রধান প্রতিবেদক তারেক হাবিব। শনিবার বেলা ২টায় হবিগঞ্জ থানার ১০ গজ দূরে উপজেলা ভূমি অফিসের সামনে। আহত সাংবাদিক তারেককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

দৈনিক আমার হবিগঞ্জের বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন আহত তারেকের উদ্ধৃতি দিয়ে  জানান, শহরের থানার মোড় থেকে হেঁটে পত্রিকা অফিসে যাওয়ার সময় পাঁচ-সাতজন যুবক তার পথরোধ করে।

তারা রড দিয়ে তার মাথাপিঠসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। পথচারীরা তারেককে রক্ষায় এগিয়ে এলে হামলাকারীরা সদর্পে স্থান ত্যাগ করে।তিনি আরো জানানহামলাকারীদের মধ্যে সুহেল ও শাওন নামে দুই যুবককে চিনতে পেরেছেন। তবে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। অপর হামলাকারীদের মুখে মাস্ক পরা ছিল।

তিনি জানান, ‘এমপি সাবের বিরুদ্ধে আর নিউজ করবিনিএই দ্যাখ মজা’ বলে বেধড়ক পেটাতে থাকে। যাওয়ার সময় এরা তারেকের মোবাইল ফোন ও মানি ব্যাগসহ সঙ্গে থাকা জরুরি কিছু কাগজপত্র নিয়ে গেছে। তারেক সুস্থ হওয়ার পর  আইনের আশ্রয় নেয়া হবে বলে জানান বার্তা সম্পাদক  রায়হান উদ্দিন সুমন।

হবিগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, আহত সাংবাদিক তারেককে হাসপাতালে দেখে এসেছি।

মামলা করলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com