1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

ধর্মপাশায় করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৪ Time View

ধর্মপাশা প্রতিনিধি
করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবীরের (৫৫) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ধর্মপাশায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হলো। এর আগে ১৯ জুলাই সদর ইউনিয়নের মহদিপুর গ্রামের শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়।
আলমগীর কবীরের নমুনায় গত ২১ আগস্ট করোনা ভাইরাস শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওই দিন সন্ধ্যায় তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১১টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com