1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ছাতকে সাজাপ্রাপ্ত ডাকাত আশিক গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৭ Time View

ছাতক প্রতিনিধি
ছাতকে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডাকাত সর্দার আশিক আলী ওরফে আসিদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মাড়ুয়া টিলা হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়। আশিক নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আজমান আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম ছদ্দবেশে অভিযান চালিয়ে মাড়ুয়া টিলা হাওর থেকে তাকে গ্রেফতার করেন। আশিক একটি ডাকাতি মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আশিকের বিরুদ্ধে ছাতক থানাসহ মৌলভীবাজার ও কুলাউড়া থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। অভিযানে ছাতক থানার এএসআই আবু তালেবসহ থানা পুলিশ তার সাথে ছিলেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com