1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

নেত্রকোনার গুমাই নদীতে ট্রলারডুবি, ১০ জনের লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ট্রলার ডুবিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের ইনাতনগর গ্রামের ৭ জনসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে আনুমানিক ৩৫ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় যাত্রা করে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গুমাই নদীতে রাজনগর গ্রামের পাশে বালুবাহী নৌকার সাথে সংঘর্ষে নৌকাটি ডুবে যায়।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১০জনের লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃতরা হচ্ছেন মো: রাকিবুল হাছান লুৎফুর নাহার, হামিদা, সুলতানা বেগম, মোজাহিদুল ইসলাম, লাকী আক্তার, টুম্পা, জাহিদ মিয়া, অনিক, এবং মজিদা বেগম।
ঘটনাস্থলে উদ্ধারকাজ তদারকি করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, ধর্মপাশা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব প্রমুখ।
ট্রলারডুবির ঘটনায় নিহতদের প্রত্যেকের জন্য ৩০ হাজার টাকা করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও নেত্রকোণার জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান এই সহায়তা তুলে দেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, সকালে তিনি জেলার দিরাই উপজেলায় একটি সরকারি কর্মসূচিতে ছিলেন। ট্রলারডুবির খবর পেয়ে ওখান থেকেই মধ্যনগরে যান।
তিনি বলেন, মর্মস্পর্শি নৌ দুর্ঘটনা এটি। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেককে সুনামগঞ্জ থেকে ২০ হাজার ও নেত্রকোণা থেকে ১০০ হাজার টাকা দেওয়া হয়েছে।
উল্লেখ্য বালুবাহী ভলগেটের চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ফিটনেসবিহীন ইঞ্জিন চালিত নৌকার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com