1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ট্রলারডুবির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রাজনগর গ্রামের গুমাই নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় মামলা হয়েছে। এতে যাত্রীবাহী ট্রলারের চালক সোহাগ মিয়াসহ ছয়জনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ট্রলারডুবির ঘটনায় নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজন হলেন, বাল্কহেডের (পণ্যবাহী বড় নৌকা) মালিক সেলিম মিয়ার ছেলে বাপন মিয়া (৩২), বাল্কহেডের চালক আব্দাল মিয়া (৩৫) ও সোহাগ রহমান (৩০), চালকের সহযোগী জাফর মিয়া (২৮) ও বাবুর্চি বাদল মিয়া (৩০)। তাঁদের সবার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। আর দুর্ঘটনাকবলিত ট্রলারটির চালক সোহাগ মিয়ার বাড়ি নেত্রকোনার কলমাকান্দার চেমটি গ্রামে।

মামলার বাদী আবদুল ওয়াহাব সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইনাতনগর গ্রামের বাসিন্দা। ট্রলারডুবির ঘটনায়  তাঁর স্ত্রী লুৎফুন্নাহার (৩২) ও ছেলে ইয়াসিনের (২) মৃত্যু হয়। আর এখনও নিখোঁজ রয়েছে তাঁর মেয়ে মনিরা আক্তার (৫)। নিখোঁজদের উদ্ধারে ময়মনসিংহ ও কিশোরগঞ্জের ডুবুরি দল এসে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু এখনও নিখোঁজ আটজনের সন্ধান পাওয়া যায়নি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম গণমাধ্যমকে বলেন, ‘ট্রলারডুবির ঘটনায় আবদুল ওয়াহাব বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেছেন। আমরা ইতোমধ্যে পাঁচজনকে আটক করেছি। আটক ব্যক্তিদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।’

এদিকে, গত বুধবার রাতে নেত্রকোনার জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ও কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম।

উল্লেখ্য, গত বুধবার সকালে সুনামগঞ্জেরে ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজার থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী একটি ট্রলার নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সকাল সাড়ে দশটার দিকে কলমাকান্দা উপজেলার বরখাপন ইউনিয়নের রাজনগর গ্রাম সংলগ্ন গুমাই নদীতে যাওয়া মাত্রই বালু বোঝাই একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়রা ১০ জনের লাশ উদ্ধার করেন। এদের মধ্যে ৯ জনের বাড়িই সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com