1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

এক বোয়াল ৩১ হাজার টাকা!

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
পদ্মা নদীর রাজবাড়ী জেলা অংশে বড় বড় আকারের মাছ পেতে শুরু করেছেন জেলেরা। বুধবার জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় রুই, বাগাইড়সহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ ধরা পড়ার পরছে। এবার আলম শেখ নামের এক জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
বুধবার দুপুরে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ ২৫০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় কেনেন। পরে তিনি ২৬০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, দৌলতদিয়া কুশাহাটা চর এলাকার পদ্মা নদীতে আলম শেখের জালে ধরা পড়া ১২ কেজি ওজনের বোয়াল মাছটি তিনি ২৫০০ টাকা কেজিতে কিনে ২৬০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকায় খুলনার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। এখন নদীতে প্রাই বড় বড় মাছ ধরা পড়ছে। সেসব মাছ তিনিসহ ঘাটের অন্যান্য ব্যবসায়ীরা কিনে সামান্য লাভে ফোনের মাধ্যমে যোগাযোগ করে দেশের বিভিন্নস্থানে বিক্রি করেন।

তিনি আরো জানান, আজ সকালে তিনি একটি ১০ কেজি ওজনের রুই ১৭ হাজার টাকায় কিনে ১৮ হাজার ও ২৫ কেজি ওজনের বাগাইড় ২৫ হাজার টাকায় কিনে ৩০ হাজার টাকায় বিক্রি করেছেন।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com