1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমনের বিরুদ্ধে দুদকের করা সকল অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা প্রমাণিত হয়েছে

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪২ Time View
  1. স্টাফ রিপোর্টার
    সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমনের বিরুদ্ধে করা সকল অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা প্রমাণিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানের মধ্য দিয়ে এনামুল কবীর ইমনের বিরুদ্ধে আনীত অভিযোগের কোন প্রমাণ পাওয়া যায়নি।
    গত ১০ই সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন দুদকের এক চিঠিতে জানানো হয়, “জনাব এনামুল কবীর ইমন, প্রাক্তন চেয়ারম্যান, জেলা পরিষদ, সুনামগঞ্জ এর বিরুদ্ধে তদবীর বাণিজ্য, সরকারি কাজের কমিশন আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎপূর্বক জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে।”
    চিঠিতে এও জানানো হয়, এনামুল কবীর ইমনের বিরুদ্ধে করা অভিযোগ দুদকের অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় কমিশন তা পরিসমাপ্তি ঘোষণা করেছে।
    দুদক কর্তৃপক্ষ তাদের অনুসন্ধান পরিসমাপ্তির এই ঘোষণার অনুলিপি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের সচিব ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছেও পাঠিয়েছে বলে জানানো হয়েছে।
    গেল ১০ই সেপ্টেম্বর ২০২০ তারিখে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখতের সই করা চিঠির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com