1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

জগন্নাথপুরে মাজহারুল ইসলাম এমরান হত্যাকান্ডের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯০ Time View

স্টাফ রিপোর্টার :
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফয়জুর ইসলামের ছেলে মাজহারুল ইসলাম এমরান হত্যাকান্ডের প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আর কোনো দাবি নাই, খুনিদের ফাঁসি চাই এলাকাবাসীর ব্যানারে মঙ্গলবার দুপুরে স্থানীয় এরালিয়া বাজারে মানববন্ধন শেষে প্রবীণ মুরব্বি ইছকন্দর আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নিহত মাজহারুল ইসলামের পিতা ফয়জুল ইসলাম, স্থানীয় বাসিন্দা শফিক মিয়া , গিয়াস উদ্দিন, মনির হোসেন, সেলিম মিয়া, ওয়ারিশ আলী, বাচ্চু মিয়া, সান্দালী, আদরিছ আলী, আছকির আলী, রইছ খা প্রমূখ। এসময় আব্দুল হক, শাহাব উদ্দিন , মামুন মিয়া, মঈনুল হোসেন, মুকিত মিয়া, জাহাঙ্গির মিয়া, বাহার মিয়া, শানুর মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নিরিহ যুবক মাজহারুল ইসলাম এমরান হত্যার সাথে জড়িত খুনি মোহাম্মদপুর গ্রামের ছইল মিয়া, সাহেল মিয়া, কদ্দুছ মিয়া সহ তাদের সহযোগিদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন । এবং খুনের সাথে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। নিহত মাজহারুল ইসলামের পিতা ফয়জুল ইসলাম কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে খুনিরা আমার নিরপরাধ শিক্ষিত ছেলে মাজহারুল ইসলাম এমরানকে পৈশাচিক কায়দায় হত্যা করেছে। থানার ওসি সহ উর্ধবতন পুলিশ কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে হত্যা মামলার পলাতক আসামীদের গ্রেফতারের দাবী জানান । এবং ছেলে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। প্রসঙ্গত: গ্রাম্য নানান বিষয় নিয়ে মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে মোহাম্মদপুর গ্রামের লাল মিয়ার ছেলে সাহেল মিয়ার নেতৃত্বাধীন গ্রেæাপ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর স্থানীয় এরালিয়া বাজারে শিক্ষিত যুবক মাজহারুল ইসলাম এমরানকে (২৪) কুপিয়ে ও বেধরক পিঠিয়ে গুরুত্বর আহত করে। ৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার (১২ সেপ্টেম্বর ) মধ্য রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকান্ডের ঘটনায় নিহত মাজহারুল ইসলামের পিতা ফয়জুল ইসলাম বাদী হয়ে সোমবার ( ১৪ সেপ্টেম্বর) জগন্নাথপুর থানায় সাহেল মিয়াকে প্রধান আসামী করে ২৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com