1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ছাতকে প্রতারণার দায়ে দুইজন আটক

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৬ Time View

ছাতক প্রতিনিধি::

সুনামগঞ্জের ছাতকে সরকারি সিলমোহর ও বিভিন্ন সরকারি দপ্তরের কাগজপত্র জাল করে প্রতারণা করার অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে সরকারি সিলমোহর ও জাল কাগজপত্র সৃজন করার অপরাধে প্রতারক আফতাব উদ্দিন (২৬) ও ফয়সল আহমদকে (২০) আটক করা হয়। আফতাব উদ্দিন ছাতক সদর ইউনিয়নের রনমঙ্গল গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র ও ফয়সল আহমদ উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আরশ আলীর পুত্র।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আফতাব উদ্দিনের বাড়ি থেকে উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও সেটেলম্যান্ট অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরের ১১টি সিলমোহর, ২টি সরকারি ব্যাংকের লোন গ্রহণের পাসবুক এবং সরকারি বিভিন্ন দপ্তরের জাল কাগজপত্রসহ তাকে আটক করেন। রাতেই তাকে ভূমি অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হলে আফতাব উদ্দিন জানান, প্রায় ৬ মাস ধরে এসব জাল কার্যক্রম চালিয়ে আসছেন তিনি। তার এসব অবৈধ কার্যক্রমের সঙ্গে ছাতক সদর ইউনিয়নের এক ইউপি সদস্যসহ আরও ৮ জন জড়িত রয়েছেন। এসব জাল কাগজপত্র ও সিলমোহর শহরের প্রিন্টেক কম্পিউটার থেকে প্রস্তুত করে থাকেন বলে জিজ্ঞাসাবাদে  ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছেন আফতাব উদ্দিন।

পরে মধ্যরাতে ক্রেতা সেজে প্রিন্টেক কম্পিউটারের মালিক আনোয়ার হোসেনকে মোবাইল ফোনে ডাকা হলে তিনি বাড়িতে অবস্থান করায় দোকানের পরিচালক তার ছোট ভাই ফয়সলকে দোকানে পাঠান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল প্রিন্টেক কম্পিউটারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে সরকারি সিলমোহর ও জাল কাগজপত্র সৃজনের অপরাধে দোকানের ৩টি কম্পিউটার জব্দসহ ফয়সলকে আটক করেন। পরে জব্দকৃত সিলমোহর, জাল কাগজপত্র ও কম্পিউটারসহ আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com